Current Bangladesh Time
Friday November ২৭, ২০২৬ ১:৪৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » প্রেমের টানে যশোর থেকে কাজিরহাটে শান্তা, ৭ দিন ধরে বিয়ের দাবিতে অবস্থান।
২৬ November ২০২৬ Thursday ৯:০০:০২ PM
Print this E-mail this

প্রেমের টানে যশোর থেকে কাজিরহাটে শান্তা, ৭ দিন ধরে বিয়ের দাবিতে অবস্থান।


মোঃ সৌরভ হোসেন:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন সোনাপুর গ্রামে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন যশোরের এক তরুণী। শান্তা বেগম নামে ওই তরুণীর দাবি, প্রায় দুই বছর ধরে হামিম নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাসে তিনি যশোর থেকে কাজিরহাটে এসেছেন। তবে হামিমের পরিবারের পক্ষ থেকে তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের বাসিন্দা ও কাজিরহাট বাজারের মাছ বিক্রেতা কুদ্দুসের ছেলে হামিমের সঙ্গে যশোর সদর এলাকার কুদ্দুস আলীর মেয়ে শান্তার মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শান্তার অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে হামিম বিকাশের মাধ্যমে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন।

গত ২৬ নভেম্বর তুলাতুলি বাজারসংলগ্ন সোনাপুর গ্রামে গিয়ে শান্তার সঙ্গে কথা বললে তিনি জানান, তাঁর আগে একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। হামিম তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে আসতে বলেন। তাঁর কথামতো যশোর থেকে কাজিরহাটে চলে এসেছেন তিনি।

শান্তা আরও জানান, প্রথমে তিনি হামিমের ভগ্নিপতি চর উদয়পুর গ্রামের শাহিন খানের বাড়িতে পাঁচ দিন অবস্থান করেন। পরে মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হামিমের বাড়িতে যান। কিন্তু হামিমের মা-বাবা তাঁকে বাড়ি থেকে চলে যেতে বলেন।

শান্তার দাবি, হামিমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে মোবাইল ফোনে অন্তরঙ্গ কথোপকথন ও ভিডিও যোগাযোগের পাশাপাশি শারীরিক সম্পর্কও হয়েছে বলে তিনি দাবি করেন। হামিম তাঁকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন এবং তাঁরা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে জানান শান্তা।

তিনি আরও বলেন, নিজের আগের সংসার ছেড়ে এবং তিন বছর বয়সী মেয়েকে রেখে প্রেমের টানে হামিমের কাছে এসেছেন। এখন তাঁর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। তিনি হামিমের স্ত্রী হিসেবে থাকতে চান। হামিম তাঁকে বিয়ে না করলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, এ ঘটনায় এখন পর…
‎Read more

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com