Home » বরিশাল » বাবুগঞ্জ » মোস্তাফিজুর রহমান টুলুর নেতৃত্বে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল, অংশ নিলেন বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী।
২৬ November ২০২৬ Thursday ৮:০৪:০০ PM
মোস্তাফিজুর রহমান টুলুর নেতৃত্বে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিল, অংশ নিলেন বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী।
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন যুবনেতা মোস্তাফিজুর রহমান টুলু। তাঁর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী মিছিলে যোগ দেন।
নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেন তাঁরা।
এ সময় বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজসহ কমিটির নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের নেতা ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান টুলু বলেন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যুবদলকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারী নেতাকর্মীরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই