Current Bangladesh Time
Saturday November ২৮, ২০২৬ ১০:২৬ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন
২৭ November ২০২৬ Friday ৭:৪৬:৪৯ PM
Print this E-mail this

ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন


সংবাদ বিজ্ঞপ্তি:

পিরোজপুরের নেছারাবাদে অবস্থিত উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬। ২৮ নভেম্বর শনিবার বাদ মাগরিব তিন দিনব্যাপী এ মাহফিলের ইফতেতাহ (উদ্বোধন) হয়ে ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর, রবি, সোম ও মঙ্গলবার পর্যন্ত চলবে। ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ যোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, পীরভাই, মুহিব্বিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সদস্য-কর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মোঃ নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে মাহফিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার কার্যে বাংলাদেশ পুলিশের টিম সার্বক্ষণিক এখানে দায়িত্বে থাকবেন, এছাড়াও এসআরবি, সাদা পোশাকের পুলিশ সহ ফায়ার সার্ভিসের ডুবুরী ও স্থল টিম, স্বাস্থ্য সেবার জন্য সার্বক্ষনিক আ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম ও  দরবার শরীফের পক্ষ থেকে মাহফিলের সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে হারানো মালের বুথ, গাড়ি পার্কিং, দোকান পাট নিয়ন্ত্রণ টিম সহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। এছাড়াও  দরবারের সকল মুহিব্বিন ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কর্মীদের সর্বত্র মাইকিং ও ব্যাপক প্রচারের মাধ্যমে মাহফিলের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com