Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে উপবৃত্তির জন্যে শিশু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত
২৮ November ২০২৬ Saturday ১২:২৯:৫৯ PM
নলছিটিতে উপবৃত্তির জন্যে শিশু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
ঝালকাঠির নলছিটি উপজেলার শিশু শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে বাছাইপরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এম খান লিমিটেডের পক্ষ থেকে এ শিক্ষা বৃত্তির আয়োজন করা হয়। দু’দিন ব্যাপী বাছাই পরীক্ষার আজ ২৮ নভেম্বর শনিবার সমাপনী দিন। নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শত ৫১জন শিশু শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়।বাংলা,ইংরেজি ও গণিত সহ পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।উপবৃত্তির জন্য অংশগ্রহণকারী প্রতি শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ে ৬০ মার্কসের উপরে পেয়ে উত্তীর্ণ হতে হবে। এব্যাপারে পরীক্ষা পরিচালক প্রভাষক মোঃ মনিরুজ্জাম মনির জানান নলছিটি উপজেলার মেধাবী শিশুদের বাছাই করা ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই এম,খান লিমিটেড এই বৃত্তির আয়োজন করে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল ডাকঘরে চার দিন ধরে সঞ্চয় ব্যাংকের লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই