|
| | | | ভোলায় জলদস্যুদের হামলায় চার জেলে গুলিবিদ্ধ, নিখোঁজ ২ অচিন্ত্য মজুমদার, ভোলা
ভোলা :: ভোলার তজুমদ্দিন মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের উপর জলদস্যুদের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে ৪ জেলে আহত হয়। আহতদের মধ্যে ২জন নদীতে পরে গিয়ে নিখোজ রয়েছে। বাকি দু’জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।
আহত জেলে মোঃ আরিফ হোসেন জানান, সোমবার গভীর রাতে মেঘনা নদীর মহেষখালী নামক স্থানে জাল পেতে তারা মাছ ধরছিলো। এসময় হঠাৎ করেই জলদস্যুরা হামলা চালায়। এক পর্যায় তারা গুলি ছোড়ে। এতে মোঃ হারুন (২৪), মোঃ নু রনবী (২২), মোঃ আরিফ হোসেন (২৩) ও মোঃ রাকিব উদ্দিন (১২) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় মোঃ হারুন (২৪), মোঃ নু রনবী (২২) মেঘনা নদীতে পরে গিয়ে নিখোঁজ রয়েছে। এছাড়া বাকী ২জনকে আহত অবস্থায় তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।
এবিষয় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আবুল হোসেন জানান, এঘটনায় মঙ্গলবার থানায় একটি মামলা হয়েছে। জেলেদের ট্রলার ও জলদস্যুদের আটকের জন্য মেঘনা নদীতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদনা: বরিশাল ডেস্ক | | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
| |