Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:১৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » জাতীয় শোক দিবসে ববিতে সভা
১৪ August ২০১৪ Thursday ৮:০৯:২১ PM
Print this E-mail this

জাতীয় শোক দিবসে ববিতে সভা
নিজস্ব প্রতিবেদক


জাতীয় শোক দিবসে ববিতে সভাজাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. মো. মুহসিন উদ্দীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও সিন্ডিকেট সদস্য সিরাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. হানিফ। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্মিতা রায়।

আলোচনা সভা ও সেমিনার চলাকালীন সময়ে বঙ্গবন্ধু গবেষণা সেলের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম,

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যোতির্ময় বিশ্বাস, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি ড.মো. হুমায়ুন কবীর,

সহকারী রেজিস্ট্রার অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মামুন সিকদার ও শিক্ষার্থীদের পক্ষে নয়ন, নাঈম, নিয়াজ, সোহেল,নিরব,আরিফ প্রমূখ। সভাটি উপস্থাপনা করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com