ববিতে শোক দিবসে কর্মসূচি নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।
কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মুহসিন উদ্দীন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার কালো ব্যাজ ধারণ করে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৮ টায় শোক র্যালী সহকারে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
আরও শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, কর্মচারী কল্যাণ পরিষদ, শিক্ষার্থী ও ৭১র’ চেতনার কর্মীবৃন্দ।
পরে বরিশাল বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ সহ বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতে কনফারেন্স রুমে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |