বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালিত নিজস্ব প্রতিবেদক
বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর লাইন রোডের মুখ থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
এসময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, ধর্মরক্ষিনী সভার সভাপতি রাখাল চন্দ্র দে’সহ বিশিষ্টজনরা শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রায় শত শত হিন্দুধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষরাও অংশগ্রহণ করে।
এর আগে নগরীর কালিবাড়ি রোডে ধর্মরক্ষিনী সভায় সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এর উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |