কারেন্ট জাল মাথায় পেচিয়ে বিক্রেতার শাস্তি প্রতিনিধি, গৌরনদী
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া হাটে শনিবার সন্ধ্যায় অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় জালসহ দুই বিক্রোতাকে আটক করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান।
শেষে জব্দকৃত কারেন্ট জালের একাংশ মাথায় পেচিয়ে দু’ব্যবসায়ীকে পুরো হাট ঘুড়িয়ে জনসম্মুখে জব্দকৃত কারেন্ট জাল অগ্নিসংযোগ করা হয়।
জানা গেছে, সম্প্রতি ওই হাটের কারেন্ট জাল বিক্রেতা কসবা গ্রামের আব্দুস সাত্তার ও মাসুমকে তাদের ব্যবসা পরিবর্তন করার জন্য মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলু অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে কারেন্ট জাল বিক্রি বন্ধের জন্য অনুরোধ করেন।
নির্দেশ অমান্য করে শনিবার মাহিলাড়ার সাপ্তাহিক হাটে পূর্ণরায় ওই ব্যবসায়ীরা কারেন্ট জাল বিক্রি শুরু করেন। এসময় চেয়ারম্যান পিকলু তার পরিষদের গ্রামপুলিশদের নিয়ে অভিনবপন্থায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের কারেন্ট জালসহ ওই দু’ব্যবসায়ীকে আটক করেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |