| বাবুগঞ্জে জন্মাষ্টমী পালিত প্রতিনিধি, বাবুগঞ্জ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা রোববার সকাল ১১টায় মাধবপাশা রাজবাড়ি হরিমন্দিরে অনুষ্টিত হয়।
বাবুগঞ্জ উপজেলা হিন্দু,বৈদ্য,খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু পরিতোষ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ টিপু সুলতান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাবেক চেয়ারম্যান সূলতান আহম্মেদ খান, বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম খান।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি জয়নাল আবেদীন, আঃ লতিফ মৃধা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার রাজা, আ’লীগ নেতা হাফিজ আহম্মেদ স্বপন, প্রভাষক অপু দাস, প্রভাষক দুলাল কৃষ্ণ অধীকারী,
অনিল চন্দ্র দাস, কালাচাঁদ মালী, চিত্ত বিশ্বাস,শ্যামলাল ভক্ত, রবীন্দনাথ মন্ডল, স্বপন হাজরা, তাপস ভদ্র, বাবুলাল মাঝী, প্রদীপ রায়, শংকর ঘরামী, কালাচাঁদ সিং, রতন ঘরামী, গৌরঙ্গ রায়, সচিন মন্ডল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাগর নিপ্তি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ | |