Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ২:২১ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » সার্ভিস চালুর করায় বাস ভাংচুর আ’লীগের: আহত ২
১৮ August ২০১৪ Monday ৬:০০:১০ PM
Print this E-mail this

গৌরনদী-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

সার্ভিস চালুর করায় বাস ভাংচুর আ’লীগের: আহত ২
প্রতিনিধি, গৌরনদী


বরিশাল সংবাদ মানচিত্রগৌরনদী-বরিশাল রুটে বাস চালুর ৪ দিনের মাথায় আওয়ামীলীগের সমর্থকরা রোববার রাতে গৌরনদীর সেন্ট পিটার ফ্লিলিং ষ্টেশনে হামলা চালিয়ে ১টি বাস ভাংচুর ও ২ বাসষ্টাফকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার গেটলক বাস চলাচলা বন্ধ করে দেয় বরিশাল মালিক সমিতি।

বরিশাল বাস মালিক সমিতির সভাপতি আফতাবউদ্দিন জানান- গৌরনদী এলাকার লোকজনের দীর্ঘ দিনের দাবির কারণে ১৪ আগস্ট গৌরনদী-বরিশাল বাস সার্ভিস চালু করা হয।

এরপর থেকে এর বিরোধীতা করেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। রোববার একাধিকবার হারিছের সমর্থক যুবলীগের ফিরোজ সরদারের নেতৃত্বে একদল লোক বাস চলাচল বন্ধের হুমকি দেয়।

আহত বাস শ্রমিক জাহিদ হোসেন প্যাদা জানান- তাদের জি চাকলাদার (বরিশাল- গ-১১-০০৯৩) পরিবহনটি রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ডে যাত্রী নামান। পরে স্থানীয় সেন্ট পিটার ফ্লিলিং ষ্টেশনে গাড়িটি পাকিং করে রাখেন। এ সময় ফিরোজ সরদারের নেতৃত্বে ৮ থেকে ১০ জনে তাদের গাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা গাড়ির দরজা, জানালা ভাংচুর করে। তারা বাধা দিলে তাকে ও বাসের সুপার ভাইজার শাহীন হোসেনকে মারধর করে জখম করে। এ ঘটনার প্রতিবাদে সোমবার বাস সার্ভিস চলাচল বন্ধ করে দেয়া হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান- এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আইন শৃঙলা রক্ষার জন্য সোমবার সারা দিন গৌরনদী বাসষ্ট্যান্ডে অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছিল।

হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান বলেন- ‘গৌরনদী বাস মালিক সমিতির মাধ্যমে গেটলক বাস সার্ভিস চালু করা হবে। উপর মহলের নিদের্শে সোমবার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে’।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com