Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » দুর্নীতির অভিযোগে শিক্ষা কর্মকর্তাকে স্টান্ড রিলিজ
২৩ August ২০১৪ Saturday ৩:৪২:১৭ PM
Print this E-mail this

দুর্নীতির অভিযোগে শিক্ষা কর্মকর্তাকে স্টান্ড রিলিজ
নিজস্ব প্রতিবেদক


বরিশাল সংবাদ মানচিত্রবরিশাল সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার নানা অনিয়ন ও দুর্নীতির কারণে স্টান্ড রিলিজ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মোস্তফা মাসুদ নামে ওই শিক্ষা কর্মকর্তা ডেপুটেশন বানিজ্য ও ৩৫ জন এমএলএসএস নিয়োগে অনিয়মের কারণে তাকে ১৮ আগস্ট গৌরনদীতে স্টান্ড রিলিজ করা হয়েছে।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুব এলাহী এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সূত্রে জানা গেছে, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা মাসুদ প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকদের শহরে বদলির নামে উৎকোচ গ্রহন করেছেন। গ্রামের প্রায় ৫০জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে ৫ হাজার টাকার বিনিময়ে ডেপুটেশন বানিজ্য করে শহরের স্কুলগুলোতে ও শিক্ষকদের বাড়ীর পাশের স্কুলে দিয়েছেন।

জানা গেছে, হবি নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে ডেপুটেশনে নগরীর আমতলার মোর কিশোর মজলিস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে। চরকাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস আক্তারসহ দুই জনকে ডেপুটেশনে অন্যত্র পাঠিয়েছেন।

এছাড়া দিনার সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাদঁপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক জন করে প্রায় ৫০ জনকে গ্রাম থেকে শহরের স্কুলে ডেপুটেশনে দিয়েছে এ শিক্ষা কর্মকর্তা।

উপজেলা শিক্ষা কমিটির সদস্য নিজামুল হক অভিযোগ করেন- শিক্ষা কর্মকর্তার অনিয়মের কারণে ৩৫ জন এমএলএসএসকে নিয়োগ দেয়া যায়নি। যার কারণে ৩৫ লাখ টাকা ফেরত চলে গেছে। তিনি বলেন- এছাড়া তার অনিয়মের কারণে উপজেলা প্রায় ১০ বছর পিছেয়ে গেছে।

এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা মোস্তফা মাসুদের সাথে একাধিকবার যোগাযোগের চেস্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুব এলাহী জানান- নিয়ম অনুযায়ী তিন বছরের বেশী একই স্থানে থাকতে পারে না। উপজেলা শিক্ষা অফিসার প্রায় ৫ বছর ধরে এখানে আছে। তাই স্টান্ড রিলিজ দেয়া হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ সর্ম্পকে তিনি জানান- তার বিরুদ্ধে অভিযোগ ছিল। পরে তদন্ত করা হয়েছে। যে কারণে তাকে (মোস্তফা মাসুদ) এখান থেকে সরিয়ে অন্যত্র দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com