|
| | | | আবহাওয়ার পরিবর্তনে সর্দি-কাশি ঠেকাতে স্বাস্থ্য ডেস্ক
আবহাওয়ার পরিবর্তন টের পাচ্ছেন কি? বছরের এই সময়ে অনেক মানুষ সর্দি, জ্বর, শুকনো ত্বক, মাথা চুলকানির মতো নানা সমস্যায় ভোগেন। আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন আসায় এ সমস্যা দেখা যায়। কিছু পরামর্শ মেনে চললে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
১. প্রচুর পানি পান করুন। শরীরকে আর্দ্র রাখতে পানি পানের বিকল্প নেই। পারলে হালকা গরম পানি পান করুন।
২. সুষম খাবার খান। খাদ্যতালিকায় যতটা সম্ভব শাকসবজি ও ফলমূল যুক্ত করুন।
৩. শরীর উষ্ণ রাখে—এমন হালকা পোশাক কাজে লাগতে পারে।
৪. ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহার করুন। কাজের সময় বাইরে যাওয়ার আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও ময়েশ্চারাইজার লাগান।
৫. চুল ধোয়ার সময় কন্ডিশনার ব্যবহার করুন। ঠান্ডা লাগা ঠেকাতে মাথা ধোয়ার পর ভালোভাবে মুছে বা ঝেড়ে ফেলুন।
৬. সন্ধ্যায় মাথার চুল ভিজিয়ে গোসল করবেন না।
৭. রাতে পায়ে মোজা ব্যবহার করতে পারেন। এতে পায়ের ত্বক শুষ্ক হবে না।
৮. ঠোঁট যাতে না শুকায়, এ জন্য প্রয়োজনীয় ক্রিম ব্যবহার করতে পারেন।
৯. বছরের এ সময়ে ধুলা বেশি হয় বলে রাস্তায় চলার সময় মাস্ক ব্যবহার করতে পারেন। তথ্যসূত্র: টিএনএন।
| | | | | | | | | | আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। | | | | |
| | | | (মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।) | | | | |
| | | |
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
| |