Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৬:১৮ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » জিয়ানগর » পিরোজপুর » পিরোজপুর সদর » বিএনপি ক্ষমতায় এলে ঢাকার নাম করা হবে জিয়া সিটি -দুদু
১১ January ২০১৭ Wednesday ১২:০৯:১৮ PM
Print this E-mail this

বিএনপি ক্ষমতায় এলে ঢাকার নাম করা হবে জিয়া সিটি -দুদু
অনলাইন ডেস্ক


বিএনপির নির্বাচনী কমিটি গঠনবিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সম্প্রতি পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী রেখেছে সরকার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের কাছে জিয়ার চেয়ে ইন্দুরকানীই বেশি পছন্দের। শুধু তাই নয়, তারা ক্ষমতায় আসার পর দেশের শ্রেষ্ঠ সন্তান, জাতীয় নেতাসহ অনেকের নাম পরিবর্তন করেছেন। বিএনপি ক্ষমতায় এলে সেসব নাম আবার প্রতিস্থাপন করবে। ঢাকার নাম পরিবর্তন করা হবে জিয়া সিটি।’

আজ বুধবার (১১ জানুয়ারী) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্টের আয়োজনে ‘যড়যন্ত্র ও ওয়ান ইলেভেনের সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের উচিত গোপালগঞ্জের নাম মুজিব নগর করা। কারণ গোপালের চেয়ে মুজিব অনেক বড়। আওয়ামী লীগ সরকার এটা না করলেও বিএনপি সরকারে গেলে তারাই এটি করবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, মুজিবের চেয়ে কি গোপাল অনেক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেলেন? আপনারা ওটা কেন পরিবর্তন করছেন না? আপনি না করলেও আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে প্রস্তাব দেবো গোপালগঞ্জের নাম মুজিবনগর করার।

দেশের শ্রেষ্ঠ সন্তান, বীর বিক্রম, রীর উত্তমদের নামে দেশের বড় বড় জেলা শহরের নামকরণ করা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গণআদালতের বিচার সংক্রান্ত প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি এধরনের বক্তব্য দিয়েছেন। তার শুভবুদ্ধির উদয় হয়েছে। আমারও চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণআদালতে বিচার হোক কাদের সততা কতটুকু। জনগণই বিচার করবে কারা জনগণের পছন্দের দল।’

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহম্মেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সূত্র: বাংলা ট্রিবিউন


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
অলি আহমদকে জামায়াতজোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা 
ভারত থেকে ২৪ টাকা কেজিতে কেনা মরিচ ভোক্তার হাতে পৌঁছাতে ব্যয় কত?
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com