Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৩:১৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » স্ত্রীর মলমূত্র খাওয়ালেন ছোট ভাইকে, গ্রেপ্তার ১
২৬ August ২০১৭ Saturday ৩:১৮:৫৪ PM
Print this E-mail this

স্ত্রীর মলমূত্র খাওয়ালেন ছোট ভাইকে, গ্রেপ্তার ১
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত্য আদম মল্লিকের পুত্র মো. ইউনুস (৩৫) কে বসত ঘরের সামনে বিদ্যুতের খুটির সাথে বেধে স্ত্রীর মলমূত্র (প্রসাব ও পায়খানা) বোতলে ভরে খাওয়ালেন আপন ভাই মো. ইসমাইল (৪২)।

এ ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ।

জানা যায়, ইউনুস কতিথ ফকির হিসেবে এলাকায় পরিচিত। ইউনুসের আপন বড় ভাই মো. ইসমাইল মনে করে তাকে এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫) ও পুত্র সোহাগ (২২) কে ক্ষতি সাধন করেছে ইউনুস।

গত শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ঐ তিন জন মিলে ইউনুসকে ধরে বাড়ীর সম্মুখের বিদ্যুতের খুটির সাথে বেধে (কাফুলা) গাছের লাঠি দিয়ে বেধম প্রহর করে পারুল বেগমের প্রসাব ও পায়খানা বোতলে ভরে ইউনুসকে জোর পূর্বক সেবন করায় জন সম্মুখে।

এতে ইউনুস অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বামনা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ইউনুস বামনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছলে তারা পালিয়ে যায়। পুলিশ ইউনুসকে বেধে রাখা ও মারধরের আলামত হিসেবে লাঠি, রশি ও ব্যবহত বোতল জব্দ করে থানায় নিয়ে আসে।

অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন পূর্ব সফিপুর সিকদার বাড়ীর সম্মূখ থেকে সোহাগ কে আটক করে বামনা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে বামনা থানার ওসি মো. সাহাবুদ্দিন জানান, আসামী সোহাগের বিরুদ্ধে মামলা নিয়ে শনিবার সকালে কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com