চলচ্চিত্রে ফিরছেন বরিশাইল্যা কাবিলা বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ বরিশালের কাবিলা। অসংখ্য সিনেমায় অভিনয় করে মানুষেন মন জয় করেছেন তিনি। বিশেষ করে হাস্য রসাত্মক অভিনয়ে একটা বিশেষ অবস্থানে আছেন। পাশাপাশি ভিলেন হিসেবেও পেয়েছেন জনপ্রিয়তা।
তবে অনেক দিন থেকেই নতুন সিনেমায় দেখা মেলেনি তার। কাবিলা কণ্ঠের সমস্যার কারণে অভিনয় করেননি বেশ কিছুদিন।
তবে কাবিলার ভক্তদের জন্য সুখবর হল আবারও অভিনয়ে ফিরছেন। দেবাশীষ বিশ্বাসের ‘শশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় দেখা যাবে তাকে।
আগামীকাল মঙ্গলবার (২২ মে) থেকে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং করবেন তিনি। এমনটাই জানিয়েছেন এই ছবির নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
দেবাশীষ বিশ্বাস বলেন, ‘কাবিলা অনেক বড় মাপের অভিনেতা। আমার সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। কাবিলার কথা বলতে সমস্যা। তার সংলাপগুলো অন্য কাউকে দিয়ে ডাবিং করবো। কিন্তু গলার স্বরের বাইরে কাবিলা সম্পূর্ণই ফিট আছেন। তার মতো জনপ্রিয় অভিনেতাকে আমি মিস করতে চাইনি।
আরো পড়ুন…
কেমন আছেন বরিশাইল্যা কাবিলা?
|