Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৩৬ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব!
১৪ June ২০১৮ Thursday ৫:১৯:৩০ PM
Print this E-mail this

প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব!
বিনোদন ডেস্ক


priyanka-chopra প্রিয়াঙ্কা চোপড়া

ফাইল ফটো

কথায় আছে, যা রটে তা কিছু হলেও ঘটে। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেমের কথা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বারবার উড়িয়ে দিলেই তো আর হবে না।

এই নায়িকার সঙ্গে নিকের প্রেমের প্রমাণ মিলছে পদে পদে। একসঙ্গে ডিনারে যাওয়া, নৌবিহারে খুনসুটি আর হাতে হাত ধরে আত্মীয়ের বিয়েতে উপস্থিত হওয়া ‘শুধু ভালো বন্ধুত্ব’ থেকে আরেকটু বেশি কিছুর ইঙ্গিত দেয়।

প্রিয়াঙ্কা চোপড়া আর নিককে একসঙ্গে ঘনিষ্ঠভাবে প্রথম দেখা যায় গত বছর। সে সময় মেট গালা উৎসবের লালগালিচায় তাঁদের চলাফেরা অনেকেই সন্দেহের চোখে দেখেন। প্রিয়াঙ্কা অবশ্য তাকে গুজব বলে ফুঁ মেরে উড়িয়ে দেন। এরপর বেশ কিছুদিন নিক-প্রিয়াঙ্কাকে একসঙ্গে দেখা যায়নি। গত মাস থেকে আবার তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে এবং তা আগের থেকে আরও ঘনিষ্ঠভাবে।

গত মাসে মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বিয়েতে অংশগ্রহণ করে প্রিয়াঙ্কা বাংলাদেশে আসেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে চার দিন পর যুক্তরাষ্ট্রে উড়াল দেন এই অভিনেত্রী। এরপর থেকে নিকের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন নতুন করে ছড়াতে থাকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা আর নিককে একে অপরের ছবিতে রোমান্টিক মন্তব্য করতে দেখা যাচ্ছে। নিকের বন্ধুরা জানান, নিক নাকি প্রিয়াঙ্কাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন। তাঁর সঙ্গে শুধু সময় কাটানোর জন্যই এই সংগীত তারকা প্রেম করছেন না, বরং সাবেক এই বিশ্বসুন্দরীকে বিয়ে করে নাকি সংসারী হওয়ার কথাও ভাবছেন নিক জোনাস। বন্ধুদের তিনি বলেছেন, প্রিয়াঙ্কার সন্তানের বাবা হতে চান তিনি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com