Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৫:২০ AM
Barisal News
Latest News
Home » পর্যটন » বরিশাল » বিশেষ প্রতিবেদন » দুর্গাসাগরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ব্রিজ
৪ November ২০২০ Wednesday ৮:২০:১৫ PM
Print this E-mail this

দুর্গাসাগরে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ব্রিজ


পর্যটকদের কাছে আকর্শনীয় করতে জেলা প্রশাসনের প্রকল্পের বাস্ততবায়নের অগ্রগতি আশাব্যঞ্জক।

বিশেষ প্রতিবেদকঃ

ঐতিহ্যবাহী প্রায় ২৪০ বছরের পুরনো দুর্গা সাগর দীঘিকে আরও আকর্ষণীয় ও পর্যটক বান্ধব করে গড়ে তুলতে বেশকিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কাজ চলমান রয়েছে, আর কিছু কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে।

তবে এসব কাজের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে গ্রামীণ অবকাঠামোতে নির্মিত একটি কাঠের ব্রিজ। যা দীঘির মধ্যে থাকা বিচ্ছিন্ন দ্বীপটির সঙ্গে সংযোগ ঘটাবে তীরের। এ নিয়ে এরইমধ্যে পরিকল্পনার কাজ শেষ করেছে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এখন শুধু নির্মাণ কাজ শুরু হওয়ার অপেক্ষা।

এছাড়া এখন জেলা পরিষদের অর্থায়নে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে দুর্গাসাগরের পশ্চিম পাড়ে তিনতলা বিশিষ্ট শহীদ আবদুর রব সেরনিয়াবাত আধুনিক ডাক বাংলো নির্মাণ করা হচ্ছে। সেসঙ্গে শিশুদের খেলাধুলার জন্য ব্যক্তি প্রতিষ্ঠানের সহায়তায় মিনি শিশুপার্কও করা হচ্ছে। যেখানে দোলনাসহ শিশুদের বিভিন্ন রাইড থাকবে। এছাড়া নির্মাণ কাজ চলমান রয়েছে দৃষ্টিনন্দন বোট টার্মিনালের, যেখান থেকে নিরাপদে দর্শনার্থীরা দীঘির পানিতে ঘুরে বেড়াতে পারবেন। দীঘির বিস্তৃত পাড়জুড়ে বিদ্যুতায়ন ও দর্শনার্থীদের সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপনও করা হচ্ছে।

অপরদিকে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাসাগরকে আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমেও উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রেস্ট হাউজ নির্মাণ, অবজারভেশন টাওয়ার স্থাপন, ফুল বাগান, সেমিপাকা পিকনিক সেড ও শপিং বিল্ডিং নির্মাণ, ২৫০ কেভিএ সাবস্টেশন স্থাপন এবং সংযোগ লাইটিং সাবস্টেশন স্থাপন, সোলার সিস্টেম স্থাপন, ওয়াইফাই সিস্টেম স্থাপন, দুর্গাসাগরের অভ্যন্তরে ম্যুরাল/স্কাল্পচার (ভাস্কর্য) স্থাপন, বিদ্যমান কার পাকিং ও সংস্কার এবং নতুন পার্কিং এরিয়া নির্মাণ, সীমানা প্রাচীর পুনঃনির্মাণ, প্রবেশ গেট পুনঃনির্মাণ, ড্রেনেজ ব্যবস্থাসহ অভ্যন্তরীণ স্যানিটারি ও পানি সরবরাহ, ক্ষতিগ্রস্ত পুকুর ল্যান্ডিং সংস্কার, ডাক হাউজ নির্মাণ, অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ এবং প্রবেশমুখে গার্ডরুম নির্মাণ করা। এছাড়া দীঘির মধ্যে কৃত্রিম ফোয়ারা স্থাপন, থ্রিডি মুভি থিয়েটার স্থাপন, ক্যাবল কার স্থাপন করার পরিকল্পনাও রয়েছে।

সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দুর্গাসাগরকে প্রাকৃতিক সৌন্দর্যময় একটি পর্যটকবান্ধব বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, ঐতিহ্যবাহী এ দীঘিটির সার্বিক উন্নয়নে আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাসাগরে বিভিন্ন দেশীয় দুর্লভ প্রজাতির মাছ ছাড়া হয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির হাঁস ও কবতুর পালন করা হচ্ছে, এর সংখ্যা দিনে দিনে বাড়ানো হচ্ছে। ভবিষ্যত পরিকল্পনার মধ্যে দীঘিতে গোলঘরসহ গ্রামীণ অবকাঠামোতে তৈরি ব্রিজ স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মূলত এ ব্রিজের মাধ্যমে দীঘির মধ্যে থাকা দ্বীপের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।

তিনি বলেন, এছাড়া এখানে মিনি চিড়িয়াখানা স্থাপন, পাখির সেড স্থাপন করে পাখি পালন, আকর্ষণীয় রাইডসহ মিনি শিশুপার্ক স্থাপন করার পরিকল্পনা ও কাজ এগিয়ে চলছে।

উল্লেখ্য বরিশাল জেলা শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ঐতিহাসিক দুর্গাসাগর দীঘির অবস্থান। চন্দ্রদ্বীপ রাজ্যের পঞ্চদশ রাজা শিব নারায়ণ ১৭৮০ খ্রিস্টাব্দে এলাকাবাসীর পানি সংকট নিরসনের জন্য মাধবপাশায় ঐতিহাসিক এ দীঘিটি খনন করেন। তার স্ত্রী রানি শ্রীমতী দুর্গারানীর নামানুসারে এ দীঘিটির নামকরণ হয় দুর্গাসাগর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com