Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১১:২৫ AM
Barisal News
Latest News
Home » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » টিকা নেওয়ার ১৫ দিন পর থেকে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়
২৭ February ২০২১ Saturday ৬:৫১:৫৪ PM
Print this E-mail this

টিকা নেওয়ার ১৫ দিন পর থেকে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়


বিশেষ সাক্ষাৎকারে- ড. বিজন কুমার শীল

অনলাইন নিউজ ডেস্কঃ

বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, করোনার টিকা নেওয়ার ১৪ থেকে ১৫ দিন পর শরীরে অ্যান্টিবডি তৈরি শুরু হয়। তাই টিকা নিলেও ১৫ দিনের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্য টিকা নিলেও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।

গতকাল তিনি এই প্রতিবেদককে বলেন, টিকার অ্যান্টিবডি তৈরি করতে কমপক্ষে ১৪ থেকে ১৫ দিন লাগে। কখনো আরও বেশি সময় লাগে। মোটামুটি ১৫ দিন পর অ্যান্টিবডি আসা শুরু করে। ২৮ দিনে গিয়ে সবচেয়ে বেশি অ্যান্টিবডি থাকে। টিকা নেওয়ার ১৫ দিনের মধ্যে যদি আপনার শরীরে ভাইরাস প্রবেশ করে তাহলে কিন্তু অসুখ হবেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব যেদিন টিকা নিয়েছেন এর কয়েক দিন আগে বা পরে হয়তো তার শরীরে ভাইরাস প্রবেশ করতে পারে। ভাইরাসের ক্ষমতা অনেক বেশি যা টিকা থেকে অ্যান্টিবডি আসতে আসতে তার শরীরে ছড়িয়ে পড়েছে। তবে তার ক্ষতিটা টিকা না নেওয়া মানুষের মতো হবে না। আমার মনে হয় তার রোগের তীব্রতা কম হবে।

সার্স ভাইরাসের কিট উদ্ভাবক,করোনা ভাইরাস শনাক্তের ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবক ড.বিজন কুমার শীল বলেন, টিকা নিলেই মনে করবেন না সুরক্ষা চলে আসবে। টিকা দেওয়ার পর কমপক্ষে ২৮ দিন মাস্ক পরতেই হবে।

দ্বিতীয় ডোজ দেওয়ার ২৮ দিন পর আপনারা মাস্ক পরা ধীরে ধীরে কমাতে পারেন। এর আগে মাস্ক পরা ছেড়ে দেবেন তা কল্পনাও করা যাবে না। সাধারণত টিকা নেওয়ার পর ২৮ দিনের মাথায় যখন সর্বোচ্চ অ্যান্টিবডি আসে তার পরবর্তী ২৮ দিনে অ্যান্টিবডি নেমে যায়। তাই ধীরে ধীরে নেমে আসার পর দ্বিতীয় ডোজ দিলে ভালো অ্যান্টিবডি হয়; যা ছয় মাস থেকে এক বছর নির্দ্বিধায় আপনাকে সুরক্ষা দেবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com