Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৮:২৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » জরুরী সেবা ছাড়া জেলা-উপজেলা থেকে শেবাচিমে রোগী প্রেরণ নিষেধ
১০ July ২০২১ Saturday ১:৩৮:৩৮ AM
Print this E-mail this

জরুরী সেবা ছাড়া জেলা-উপজেলা থেকে শেবাচিমে রোগী প্রেরণ নিষেধ


বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের চিঠি

নিজস্ব প্রতিনিধিঃ

১ হাজার শয্যার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি হয়েছে দেড় হাজারের উপরে। এর মধ্যে আড়াইশ’ শয্যার করোনা ওয়ার্ডে শুক্রবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি ছিলো ২৪৪ জন। রোগী এবং স্বজনদের চাপে দম বন্ধ অবস্থা হয়েছে শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে।

এ অবস্থায় বিভাগের ৬ জেলার জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ও জটিল রোগী ছাড়া অন্যান্য রোগীদের বিভাগীয় সদরের শের-ই-বাংলা মেডিকেলে না পাঠাতে চিঠি দেয়া হয়েছে।গত সপ্তাহের শেষ দিকে এই চিঠি প্রেরণ করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন,বরিশাল বিভাগে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে।চলতি জুলাই মাসে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশংকা রয়েছে। শের-ই-বাংলা মেডিকেলে করোনা আক্রান্ত ও উপসর্গ রোগী বাড়ছে। করোনা ওয়ার্ড ছাড়াও মেডিকেলের অন্যান্য ওয়ার্ডে গড়ে চিকিৎসাধীন থাকছেন দেড় হাজারের বেশী রোগী। এ কারণে শের-ই বাংলা মেডিকেল কর্তৃপক্ষ ছোট খাটো কাটা ছেড়া-জখম,সর্দি,কাশি ও জ্বর আক্রান্ত রোগী না পাঠাতে লিখিতভাবে অনুরোধ করেছিল। এর প্রেক্ষিতে যেসব রোগীকে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেয়া সম্ভব তাদের অতি জরুরী ছাড়া শের-ই বাংলা মেডিকেলে না পাঠাতে ৬ জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
 
শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.এইচএম সাইফুল ইসলাম জানান,বর্তমানে গড়ে প্রতিদিন দেড় সহস্রাধিক রোগী ভর্তি থাকছে শের-ই-বাংলা মেডিকেলে।প্রতিদিন ৩ থেকে ৪ শ’ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। এর মধ্যে ছোট খাটো কাটা ছেড়া-জখম, সর্দি, কাশি ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ২ শতাধিক রোগী। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে প্রায় আড়াই শ’ রোগী। বহির্বিভাগে গড়ে আড়াই হাজার রোগীর সেবা দেয়া হয় প্রতিদিন। বিপুল সংখ্যক এই রোগীর বিপরীতে চিকিৎসক আছেন মাত্র ৯৮জন। 

পরিচালক বলেন, শের-ই বাংলা মেডিকেলে আসা অধিকাংশ রোগীকে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেয়া সম্ভব। তারপরও তাদের বিভাগীয় সদরে ঠেলে দেয়া হচ্ছে।এতে শের-ই বাংলা মেডিকেলে করোনা ও জটিল রোগীর চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যহত হচ্ছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com