Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৬:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বরিশাল মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে সর্বাধিক ১৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৬৫.৮২
১০ July ২০২১ Saturday ১১:৫৩:৪৫ AM
Print this E-mail this

বরিশাল মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে সর্বাধিক ১৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৬৫.৮২


আমাদের বরিশাল ডেস্ক রিপোর্টঃ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে আরও ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন সর্বাধিক ২৮৪জন রোগী।

অপরদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্ত হয়েছে ৬৫.৮২ ভাগ। 

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলো মোট ২৪৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯ জন রোগী। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন করোনা ওয়ার্ডে।

২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু ২২জন রোগী। সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন সর্বাধিক ২৮৪ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের।

বিগত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৩ জন রোগী। এর মধ্যে ৪ জনের করোনা ছিলো পজিটিভ। গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর একদিনে ২৮৪ জন রোগী ভর্তি থাকা এবং ১৩ জন রোগী মারা যাওয়ার ঘটনা এই প্রথম। এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে একজন পজিটিভসহ মারা যায় ৮জন রোগী। 

এদিকে, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রকাশিত গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৯জনের নমুনা পরীক্ষায় মধ্যে ১৩১জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৬৫.৮২ ভাগ।

এর আগের দিন শনাক্তের হার ছিলো ৫৩.৯৫ ভাগ।গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বাধিক ৭৩.৯৩ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো। 

গত বছর মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ৮১৭ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছিলো ২২৯ জনের।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com