Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৫:০৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বরিশাল শেবাচিম হাসপাতালের ১৫ নার্সকে শোকজ নোটিস
১৩ July ২০২১ Tuesday ১১:২৭:২০ PM
Print this E-mail this

বরিশাল শেবাচিম হাসপাতালের ১৫ নার্সকে শোকজ নোটিস


নিজস্ব প্রতিনিধিঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের লোবার ওয়ার্ডে কর্তব্যকাজে অবহেলার অভিযোগে ১৫ জন সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিসের তালিকায় রয়েছেন লোবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স সুলেখা রানী সিকদার, সিনিয়র স্টাফ নার্স রাবেয়া আক্তার, সিনিয়র স্টাফ নার্স কবিতা হালাদার, সিনিয়র স্টাফ নার্স দিপ্তী রানী ঘরামী, সিনিয়র স্টাফ নার্স পান্না অধিকারী, সিনিয়র স্টাফ নার্স ফারজানা আক্তার, সিনিয়র স্টাফ নার্স অর্পিতা দাস, সিনিয়র স্টাফ নার্স খাদিজা আক্তার, সিনিয়র স্টাফ নার্স ত্রিবেনী রায়, সিনিয়র স্টাফ নার্স মুক্তা মিস্ত্রী, সিনিয়র স্টাফ নার্স রেখা বাড়ৈ, সিনিয়র স্টাফ নার্স ফাহিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স বিউটি মন্ডল, ইন্টার্ন নার্স লুবনা আক্তার ও ইন্টার্ন নার্স অপরুপা গাইন।

৪১৯৬ নম্বরের ওই স্বারকের কারণ দর্শানোর নোটিসে বলা হয়, হাসপাতালের ডাক্তার রাউন্ডে আসলে চলতি মাসের ১০ জুলাই লেবার ওয়ার্ডে দায়িত্বপালনের সময়ে নার্সদেরকে কর্তব্য কাজে পাওয়া যায়নি। তাছাড়া নার্সদের এমন দায়িত্ব অবহেলার কারণে ডেলিভারি রোগীর মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যা সরকারী কর্মচারী শৃঙ্খলা আপীল বিধিমালা ২০১৮-এর পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

শেবামেক হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলামের স্বাক্ষরিত ওই কারন দর্শানোর নোটিস ১১ জুলাই নার্সদের কাছে পৌঁছায়। এমনকি আগামী তিন কর্মদিবসের মধ্যে নার্সদেরকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।’


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com