Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৩:২৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বরিশাল বিভাগে একদিনে মৃত্যু ১৩, শনাক্ত ৬০০
১৮ July ২০২১ Sunday ১:৪৪:৪৪ PM
Print this E-mail this

বরিশাল বিভাগে একদিনে মৃত্যু ১৩, শনাক্ত ৬০০


আমাদের বরিশাল ডেস্ক রিপোর্টঃ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস এ তথ্য জানান।

তিনি আরও জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশালে একজন, পটুয়াখালীতে ২ জন, বরগুনায় ৩ জন এবং ঝালকাঠিতে একজনসহ মোট ৭ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৮৪ জনে দাঁড়িয়েছে, মোট আক্রান্ত ২৫ হাজার ৮৮৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৭৯ জন।

বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৯৭ জন নিয়ে মোট ১০ হাজার ৯৮৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট ৩ হাজার ২০৬ জন, ভোলা জেলায় নতুন ৬১ জনসহ মোট ২ হাজার ৫৮৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৯৬ জনসহ মোট ৩ হাজার ৫৬৪ জন, বরগুনা জেলায় নতুন ৭০ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২২৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ জন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয় জনের এবং করোনা ওয়ার্ডে চার জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৫৯ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৫৯ জনের মধ্যে ২২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪০ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৮৯ জন করোনা ওয়ার্ডে এবং ১৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান, এর মধ্যে ৫৭ দশমিক ১৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com