Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:০০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বরিশালে একদিনে শনাক্ত ৭৬৬, উপসর্গসহ মৃত্যু ১৫
২৫ July ২০২১ Sunday ১১:০০:১০ PM
Print this E-mail this

বরিশালে একদিনে শনাক্ত ৭৬৬, উপসর্গসহ মৃত্যু ১৫


আমাদের বরিশাল ডেস্ক রিপোর্টঃ

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৭৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯শ ১১ জনে।

পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে টুয়াখালীতে ১ জন, পিরোজপুরে ২ জন এবং ঝালকাঠিতে ১ জনসহ মোট ৪ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে।  

যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪শ ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.বাসুদেব কুমার দাস।

তিনি জানান, মোট আক্রান্ত ২৮ হাজার ৯শ ১১ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭শ ৫৯ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৭৩ জন নিয়ে মোট ১১ হাজার ৩শ ২জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৬ জন নিয়ে মোট ৩ হাজার ৫শ ৫৯ জন, ভোলা জেলায় নতুন ১০২ জনসহ মোট ২ হাজার ৯শ ৬৯ জন, পিরোজপুর জেলায় নতুন ৫৯ জনসহ মোট ৩ হাজার ৯শ ৩০ জন, বরগুনা জেলায় নতুন ১১৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৫শ ৭ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬শ ৪৪ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগার জনের এবং করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ২৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ২৪ জনের মধ্যে ৬১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৭ জন ও করোনা ওয়ার্ডে ৩৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৫৪ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৬২ দশমিক ৩৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com