Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১২:২৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » স্বাস্থ্য » বরিশালে ১২-১৫ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন
৮ June ২০২২ Wednesday ৫:৪২:৩০ PM
Print this E-mail this

বরিশালে ১২-১৫ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন


নগর প্রতিনিধিঃ

আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বরিশাল জেলায় ৩ লাখ ৭ হাজার ৩১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টায় বরিশাল জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচি দাস। এ সময় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামিল, ডা. মুন্সি মুমিনুল হক ও এবিএম এনায়েত হোসনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১০ উপজেলার ৮৭টি ইউনিয়নের ২শ’ ৬১টি ওয়ার্ডের ২ হাজার ৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৯টি স্থায়ী কেন্দ্রসহ মোট ২ হাজার ৯৭টি কেন্দ্রে টিকা দেয়া হবে। মোট ৪ হাজার ১৯৪ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকরা মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবে। এই সময়ে ৬ থেকে ১১ মাস বয়সের ৩৩ হাজার ৯শ’ ১৬ জন শিশুকে ১০০০০০ ওট সম্পন্ন একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৭৩ হাজার ৪শ’ ২ জন শিশুকে ২০০০০০ ওট ক্ষমতা সম্পন্ন একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিকে নদী বেষ্টিত হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলায় বিশেষ ব্যবস্থায় বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। উল্লেখিত সময়ে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস টিকা খাওয়ানোর জন্য অভিবাবকদের অনুরোধ করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচি দাস।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com