Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন, ২২ জন কারাগারে
৭ February ২০২৪ Wednesday ১:৫৭:১৮ PM
নাজিরপুরে বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন, ২২ জন কারাগারে
নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে একই মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীর জামিন ও ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিক আহম্মেদের আমলী আদালতে ২২ নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসর্মপণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী খায়রুল বাসার শামীম ওই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ২২ জন আসামি স্বেচ্ছায় আত্মসর্মপণ করে আদালতে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) উচ্চ আদালত থেকে একই মামলায় জামিন নিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলালসহ ১৯ নেতাকর্মী।
হাইর্কোটের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান সোহেল ওই আগাম জামিনের তথ্য নিশ্চিত করে জানান, সুপ্রিমের হাইকোর্টের বিচারক মো. হাবিবুল গনী ও আহমেদ সোহেলের বেঞ্চে তাদের জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল জানান, আওয়ামী লীগ কর্মী কবির হোসেন ১১ নভেম্বর বিএনপির ৯০ নেতাকর্মীকে ও ৮০ জনকে অজ্ঞাত আসামি ১৭০ জনের বিরুদ্ধে মিথ্যা বিস্ফোরক আইন মামলা দায়ের করেন। ওই মামলায় উচ্চ আদালত ১৯ জনকে জামিন দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল