Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ২:২২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » শেখ হাসিনা,নানক,শামিম,খোকন,সাদিক সহ ১৫৫৭ জনের বিরুদ্ধে এজাহার
১০ October ২০২৪ Thursday ২:০১:১৩ PM
Print this E-mail this

শেখ হাসিনা,নানক,শামিম,খোকন,সাদিক সহ ১৫৫৭ জনের বিরুদ্ধে এজাহার


নগর প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গির কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এজাহার জমা দেওয়ার বিষয়টি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন। 

মিজানুর রহমান জানান, বুধবার রাতে জিয়া উদ্দিন সিকদার মামলার এজাহারটি থানায় জমা দিয়েছেন। লিখিত এজাহারটি থানা পুলিশ বুঝে নিলেও এটি এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এজন্য সময়ের প্রয়োজন। 

১০ পাতার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বরিশাল নগরের সিঅ্যান্ডবি বিএনপির শোক র‌্যালি কর্মসূচিতে হামলার ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া এজাহারে নামধারী ৫৫৭ জনের বাহিরে অজ্ঞাতনামা আরও এক হাজার জনকে আসামি করার কথা রয়েছে। 

কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসনিার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালান বলে উল্লেখ করা হয়েছে।  

এ সময় তারা হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করেন।

এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। 

বরিশালের সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীরের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com