Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:৩৮ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » পিরোজপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
১৫ October ২০২৪ Tuesday ৭:৫১:৪১ PM
Print this E-mail this

পিরোজপুরে গৃহবধূকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগে মো. মুসা হাওলাদার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এতথ্য জানায়। 

এর আগে চট্টগ্রামের ইপিজেড এলাকাধীন আকমল আলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুসা হাওলাদর উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আবু হাওলাদারের ছেলে। 

পুলিশ জানায়, গত ০১ সেপ্টেম্বর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামের সৌদি প্রবাসী মো. মিজানুর রহমানের স্ত্রী হনুফা বেগমকে (৩৬) শ্বাসরোধসহ মারধর করে হত্যা করে মুসা। পরেরদিন নিহতের বাবা মো. জলিল ঘরামি ওই বাড়িতে এসে মেয়েকে মৃত্যু অবস্থায় দেখে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, হনুফা বেগমের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় মুসার। এ সূত্র ধরে গত ০১ সেপ্টেম্বর যুবক ওই নারীর বাড়িতে আসেন।পরে রাতে তাদের মধ্যে ঝগড়া হলে হনুফাকে হত্যা করে মুসা। জানা যায়, ওই নারীর তিন সন্তান রয়েছে। বড় মেয়ের বিয়ে হওয়ায় তার স্বামীর বাড়িতে থাকেন, এক ছেলে মাদরাসায় পড়াশুনার সুবাদে মাদরাসায় থাকেন আর ছোট মেয়ে দাদার বাড়িতে থাকায় ভিকটিম হনুফা আক্তার প্রায়ই বাড়িতে একা থাকতেন। তিনি উপজেলার উত্তর ভেচকী গ্রামের জলিল ঘরামীর মেয়ে। 

গ্রেপ্তার মুসা গৃহবধূকে হত্যার দায় স্বীকার করে জানান, হনুফা বেগমের সঙ্গে তার ফেসবুকে সাথী আক্তার নামে পরিচয়ে প্রেম হয়। আসামি ভিকটিমের প্রেমের টানে তার বাড়িতে এসেন। ওই রাতে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হওয়ায় রাগে-ক্ষোভে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে গলাটিপে হত্যা করে মরদেহ ফেলে চলে যান মুসা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com