Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১:৫৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে বিএনপির দখল-বাণিজ্য খতিয়ে দেখছে কেন্দ্র
১৭ October ২০২৪ Thursday ৭:১০:৩১ PM
Print this E-mail this

বরিশালে বিএনপির দখল-বাণিজ্য খতিয়ে দেখছে কেন্দ্র


বিশেষ প্রতিনিধি:

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখল-বাণিজ্যের অভিযোগ ওঠে বরিশাল মহানগর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। দুটি বাস টার্মিনাল, মাছের মোকাম, বিআরটিসি বাস কাউন্টার দখল করতে গিয়ে নিজেদের মধ্যে বিরোধেও জড়ান তাঁরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘ছায়া তদন্তে’ নেমেছে দলটির কেন্দ্র। এ কারণে নগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদনও ঝুলে গেছে। দলটির দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

দুর্গাপূজায় বরিশাল মহানগরের মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৫ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সেখানে গিয়ে প্রস্তুতিসভা করেন। এ সময় তিনি বরিশাল নগরসহ হিজলা ও মেহেন্দীগঞ্জের বিভিন্ন বিষয়ে তদন্ত করেছেন বলে জানা গেছে; বিশেষ করে দুটি বাস টার্মিনাল দখলসহ বিভিন্ন ঘটনা খতিয়ে দেখেন।

বিএনপির সাংগঠনিক দায়িত্বে থাকা এক নেতা আবার পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র দখলের বিষয়ে তদন্ত করছেন। মৎস্য অবতরণ কেন্দ্রে সম্প্রতি জিয়াউর রহমানের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জেলা (দক্ষিণ) বিএনপি ক্ষোভ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে।

তদন্তের বিষয়ে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘মজিবর রহমান সরোয়ারের অনুসারী বাবলা নথুল্লাবাদ বিআরটিসি বাস কাউন্টার দখলের চেষ্টা করেছেন। পোর্ট রোড মৎস্য মোকাম কারা দখল করছে, তা জানা নেই।’

সম্প্রতি বরিশালে দখলের ঘটনাগুলো নিয়ে বিএনপি ছায়া তদন্ত করছে কি না, এ প্রসঙ্গে নাসরিন বলেন, ‘তদন্তের বিষয়ে কিছু জানা নেই। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভাই অনেক আগে এসেছিলেন। কেন এসেছিলেন, তা তিনিই বলতে পারবেন।’

এদিকে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ সেপ্টেম্বর জুম মিটিং করে দুই দিনের সময় বেঁধে দেন। পরদিন ৪২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেয় নগর বিএনপি। কিন্তু এ কমিটি নিয়ে পদবঞ্চিত একাধিক নেতা অভিযোগ তোলেন।

তাঁদের অভিযোগ, এ কমিটিতে যেমন মাদক পাচারকারী রয়েছেন, তেমনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদ-বাণিজ্যও করা হয়েছে। এ বিষয়েও ছায়া তদন্ত চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘শুনছি, বিএনপির কেন্দ্র থেকে বরিশালের নানা বিষয়ে তদন্ত চলছে। তদন্ত তো চলতেই পারে।’ তিনি বলেন, ‘আহ্বায়ক কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। পূজার ছুটি গেল, হয়তো সে জন্য দেরি হচ্ছে। তবে শিগগির আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ হবে।’

সার্বিক বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com