Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৪১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
১৯ October ২০২৪ Saturday ৮:৫৬:৩৮ PM
Print this E-mail this

বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত


বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে কর্মী সভা করেছে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন। শনিবার বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের খলিফা বাড়ি এলাকায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এ বি এম মোস্তাফিজুর রহমান ফারুক। দেহেরগতি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্না আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ও ইউনিয়ন বিএনপির যুগ্না আহ্বায়ক সরোয়ার এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত। সভায় আরো বক্তব্য রাখেন দেহেরগতি ইউনিয়ন বিএনপির যুগ্না আহ্বায়ক শহিদুল ইসলাম,আহমান উদ্দিন জালাল,ইউপি সদস্য কবির সরদার,ইউপি সদস্য এনামুল কবির লিটন,বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্না আহ্বায়ক নিয়াজ মোর্শদ,দেহেরগতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইরার ফরাজী,দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহিন বিশ্বাস, ১ নং ওয়ার্ড বিএনপির নেতা হালিম হাওলাদার, ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ সাইফুল ইসলাম রাকিব,যুবদলের নেতা আরিফুর রহমান সুমন প্রমুখ। এসময় উপজেলা ,দেহেরগতি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরো পথ পাড়ি দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার সরকার মানুষকে অত্যাচার করেছে বেশি। ফলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আওয়ালীগ বিনা ভোটের এই সরকার গঠন করেছিলো। তাই এদেশের ছাত্র-জনতা তাদেরকে তাড়িয়ে দিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com