Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালসহ ৯ জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত
২ November ২০২৪ Saturday ১২:০৪:৫৬ PM
Print this E-mail this

বরিশালসহ ৯ জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত


আমাদের বরিশাল ডেস্ক:

ফাইল ছবি।

বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সরকারি সার্কিট হাউজে থাকার জন্য নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বাজেট ও পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) লুবনা ফারজানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, ও গাজীপুর জেলা ‘ব্যয়বহুল শহর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শহরগুলোর সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এক থেকে তিন দিনের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ২০০ টাকা। আর অন্যান্য শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া প্রতিদিন ১৫০ টাকা।

আর দুই শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত রুমের এক থেকে সর্বোচ্চ তিন দিনের জন্য নতুন ভাড়া দৈনিক ২৫০ টাকা। আর অন্যান্য শহরে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

চার থেকে সাত দিন বা সাত দিনের বেশি অবস্থানের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজে শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া ২৫০ টাকা এবং অন্যান্য শহরের জন্য ২০০ টাকা। সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের এক শয্যার রুমের ভাড়া ৭৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৬০০ টাকা।

দুই শয্যার রুম চার থেকে ৭ দিনের জন্য ব্যয়বহুল শহরের সার্কিট হাউজের ভাড়া ৪৫০ টাকা এবং সাধারণ শহরের জন্য ৩৫০ টাকা। আর দুই শয্যার রুমে সাত দিনের বেশি থাকলে ব্যয়বহুল শহরের জন্য সার্কিট হাউজে ভাড়া ১০০০ টাকা এবং সাধারণ শহরে ৮০০ টাকা।

আর বেসরকারি ব্যক্তিদের সব শহরের সার্কিট হাউজে এক শয্যার শীতাতপ নিয়ন্ত্রিত এক শয্যার রুমের ভাড়া এক হাজার ৫০০ টাকা ও দুই শয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভাড়া দিতে হবে ১ হাজার ৮০০ টাকা। প্রসঙ্গত, ২০১২ সালের পর এই প্রথম সার্কিট হাউজের ভাড়া বাড়ালো সরকার।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com