মাদ্রাসার টিউশন ফি’র ২ লক্ষ টাকা আত্মসাৎ করলেন সুপার
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজামিয়া ঘোপখালী এনছানিয়া দাখিল মদ্রাসা সুপার মাওলানা গোলাম কবিরের বিরুদ্ধে মাদ্রাসার সরকারি টিউশন ফি’র ২ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সুপারের এই টাকা আত্মসাতের ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বেতমোর ইউনিয়নের নিজামিয়া ঘোপখালী এনছানিয়া মাদ্রাসায় ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪ টি টিউশন ফি বাবদ ২ লাখ ১৩ হাজার টাকা মাদ্রাসা সুপার মাওলানা গোলাম কবির ব্যাংক থেকে তোলেন। ওই টাকা সরকারি নিয়ম অনুযায়ী সকল শিক্ষকদের পাওয়ার কথা থাকলেও কোন শিক্ষককে টাকা না দিয়ে মাদ্রাসা সুপার গোলাম কবির আত্মসাৎ করেন। শিক্ষকরা হিসাব চাইলে টিউশন ফি’র টাকা নিয়ে নানা টানাবাহানা শুরু করেন সুপার।
মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. শহিদুল ইসলাম, মোশারফ হোসেন, সহ-সুপার শাহ জালালসহ অন্যান্য শিক্ষকরা জানান, গত ২০ অক্টোবর হিসাবে বসলে ৪ টি টিউশন ফি বাবাদ ৮৭ হাজার টাকার হিসাব দাঁড় করানো হয়। যার ২৮ হাজার টাকার খরচ দেখালেও বাকি ৫৭ হাজার টাকা আগামী দুই মাসের মধ্যে সুপার সকল শিক্ষকদের ফেরত দিবে মর্মে অঙ্গীকার করেন।
শিক্ষকরা আরও জানান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রব মাস্টার ও সুপার গোলাম কবির প্রভাব বিস্তার ও তাদের যোগসাজশে বিধি বহির্ভূত কর্মকাণ্ড চলে আসলেও শিক্ষক-কর্মচারীরা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
মাদ্রাসা সুপার মাওলানা গোলাম কবির বলেন, আমার ভুল হয়ে গেছে। এছাড়াও ওই টাকা মাদ্রাসা স্বার্থে খরচ করা হয়েছে। পরবর্তীতে তিনি এবং মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুর রব মাস্টার গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের বলেন টিউশন ফি মন্ত্রণালয় থেকে সরাসরি মাদ্রাসার নামে ব্যাংকে জমা হয়। সেখানে আমাদের কোন মাধ্যম থাকে না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাইয়ূম বলেন, সরকারি টাকা আত্মসাৎ করা অন্যায়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল