Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ১২:৩৬ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু
৩ November ২০২৪ Sunday ৪:২৫:০০ PM
Print this E-mail this

পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে শহরের ম্যালেরিয়া পোল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যবসায়ীর নাম রসুল শেখ (৫৪)। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। পেশায় ডাব ব্যবসায়ী ছিলেন।

মৃত রসুলের মামাতো ভাই দুলাল শেখ জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের ম্যালেরিয়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে ওঠেন রসুল।

পাশে থাকা বিদ্যুতের তারের স্পর্শে তিনি ছিটকে গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, নারিকেলগাছ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com