Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:৪৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিসহ গ্রেফতার ৪
৩ November ২০২৪ Sunday ৬:১৪:০৫ PM
Print this E-mail this

বাবুগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিসহ গ্রেফতার ৪


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে জিআর ও সি আর মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ শাহিনুল ইসলাম অপু (২২) পশ্চিম ভুতেরদিয়া গ্রামের সেলিম জমাদ্দার এর ছেলে ও একই এলাকার মোঃ নাঈম ইসলাম(২৪) জালাল আহমেদের ছেলে।

২২-১০-২৪ ইংরেজী তারিখে দায়েরকৃত মামলা নং- ০৫। এছাড়াও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ মহসিন মোল্লা দেহেরগতি ইউনিয়নের ইদেলকাঠী গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ও শাহাজালাল মাঝি কেদারপুর ইউনিয়নের মোঃ আমজেদ মাঝি ছেলে।

থানা পুলিশ জানায়, ২০২১ সালে জিআর মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মহসিন মোল্লা ও সিআর মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহাজালাল মাঝি এতোদিন পালিয়ে ছিলেন।

আসামীরা এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে থানার অফিসার ইনর্চাজ শেখ মোঃ আমিনুল ইসলাম’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া অন্য দুই আসামীকে নিয়মিত মামলার গ্রেফতার করা হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মহসিন মোল্লা জিআর মামলায় ৩ বছর ও শাহাজালাল মাঝির সি আর মামলায় ১ মাসের সাজা হয়েছে। জিআর মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ রয়েছে মহসিন মোল্লা বিরুদ্ধে। সাজা রায়ের পর থেকে আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৪ জনকে রবিবার (৩রা নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com