Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে মাহিন্দ্রা-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২
৪ November ২০২৪ Monday ৩:৪৯:১৪ PM
রাজাপুরে মাহিন্দ্রা-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় মাহিন্দ্রা (থ্রি হুইলার) ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (০৪ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলার রাজাপুর উপজেলার পিংড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি হুইলার) বরিশাল থেকে রাজাপুরের দিকে যাওয়ার পথে পিংড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। নিহত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল