Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:২৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » সংবাদ শিরোনাম » শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর, মামলা দিতে গিয়ে গ্রেপ্তার
২১ November ২০২৪ Thursday ২:১৮:৪৫ PM
Print this E-mail this

শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর, মামলা দিতে গিয়ে গ্রেপ্তার


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ব্যারিস্টার শাহজাহান ওমরের গাড়ি ভাঙচুর করা হয়েছে।  

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি নিজে বাদী হয়ে মামলা দিতে থানায় গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ বিচ্ছিন্ন হয়ে উপজেলা সদরে তার বাসভবনে হামলা করেন। 

জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের গত জানুয়ারির সংসদ নির্বাচনের আগমুহূর্তে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন। এনিয়ে রাজাপুর উপজেলা বিএনপির লোকজনের মধ্যে ক্ষোভ রয়েছে। 

বৃহস্পতিবার ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে আসছেন- এমন আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একটি গ্রুপ উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করেন। এসময় ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করা হয়।  

পরে সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর গাড়ি নিয়ে রাজাপুরে ঢুকতে উপজেলার সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন তিনি। কিছুক্ষণ পরে সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইরে থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখেন। এসময় কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। 

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপোযোগী করা হয়েছে। আমাকেও আহত করেছে। ইচ্ছে ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেব। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কীভাবে সেখানে যাব? আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় এসেছিলাম মামলা দিতে। পুলিশ আমাকে কাঁঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করলো। কিন্তু আমার নামে মামলা আছে, তা জানতাম না। 

অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঁঠালিয়া থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com