Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১২:১৪ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়া পৌরশহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ভারী যানবাহন চলাচলে আছে বিধি-নিষেধ; নেই প্রয়োগ
২১ November ২০২৪ Thursday ৬:৩৭:৫৬ PM
Print this E-mail this

কলাপাড়া পৌরশহরে যত্রতত্র গাড়ি পার্কিং, ভারী যানবাহন চলাচলে আছে বিধি-নিষেধ; নেই প্রয়োগ


সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে যত্র তত্র মোটর সাইকেল, রিকশা, অটো রিকশা, গাড়ি পার্কিং সহ ইট, পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলারের দাপটে যানজটের শহরে পরিনত হয়েছে। যেন কোন নিয়ম নীতির তোয়াক্কা করছেন না কেউ। এতে একদিকে সড়কে খানা খন্দক, অপরদিকে নাগরিকদের দুর্ভোগ বাড়লেও পৌরসভার কোন দৃশ্যমান অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে সমুদ্র উপকূলের এ শহরটি এখন যানজটের শহরে পরিনত হয়েছে। তবে পৌর প্রশাসক নারিকদের দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেয়ার কথা বলছেন।সূত্র জানায়, প্রতিদিন সকালে চিরচেনা এ পৌর শহরটির নতুন বাজার, ফলপট্টি, কলেজ রোড, লঞ্চঘাট সড়ক, জুতা পট্টি, মনোহর পট্টি, ওয়াপদা সড়কের দু’পার্শ্বের দেখা যায় শত শত মোটর সাইকেল, অটো রিকশা, ইঞ্জিন ভ্যান অবৈধ পার্কিং করা রয়েছে। এরমধ্যে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য ছাড়াও যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত শত শত ভাড়াটে মোটর সাইকেল রয়েছে। এছাড়া ইট, পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলারের অবাধ চলাচলে যানজটের শহরে পরিনত হচ্ছে পৌর শহরটি। সড়কের তুলনায় যানবাহনের আধিক্য এবং ঘাতক যান থ্রি-হুইলারের অবাধ চলাচলে পায়ে হেঁটে চলাচল করাই অনেক সময় দুস্কর হয়ে পড়ে।সূত্রটি আরও জানায়, শহরে নির্দিষ্ট কোন পর্কিং স্পট নেই। সোসাইটি সিনেমা হল এলাকায় একটি রিকশা ষ্ট্যান্ড থাকলেও সেটি বিক্রী করে টাকা পকেটস্থ করেছেন পৌরসভার সাবেক এক মেয়র। তবে শহরের কয়েক স্পটে ড্রাইভাররা অবৈধ পার্কিং করছেন। অধিকাংশ গাড়ী পার্কিং করা হচ্ছে ব্যস্ততম বানিজ্যিক এলাকায়। ফেরীঘাট এলাকায় বাঁশ দিয়ে তৈরী করা পন্য বোঝাই পরিবহন নিয়ন্ত্রন কৌশলটিও এখন আর কোন কাজে আসছেনা। এর দু’পার্শ্বে ভারী যান আটকে যানজট দেখা দিয়েছে। এছাড়া নিয়ন্ত্রনের দায়িত্বে থাকা ব্যক্তি সঠিক দায়িত্ব পালনা না করায় এমন অবস্থা দেখা দিয়েছে বলছে সূত্রটি।পৌরসভা সূত্র জানায়, পৌরসভা এলাকায় পৌরসভার অনুমোদিত ২০০ রিকশা, ৬০০ মিশুক, ৫০০ অটো রিকশা, ৫০ ইঞ্জিন ভ্যান রয়েছে। তবে বাস্তবে এর সংখ্যা হবে দ্বিগুনের বেশী বলে জানায় স্থানীয়রা।এ বিষয়ে কলাপাড়া পৌর প্রশাসক, কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, ‘নাগরিকদের দুর্ভোগ লাঘবে পৌরসভা কাজ করছে। ইতিমধ্যে পৌর এলাকায় পন্য বোঝাই ভারী যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরে ইট, পন্য বোঝাই ট্রাক, পিক-আপ, থ্রি-হুইলার প্রবেশ করা যাবে না। বিধি নিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনী অ্যাকশন নেয়া হবে

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com