Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:১২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগনেত্রী সাবিনা ইয়াসমিনের জামিন নামঞ্জুর
২১ November ২০২৪ Thursday ৭:৪৪:২৪ PM
Print this E-mail this

বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগনেত্রী সাবিনা ইয়াসমিনের জামিন নামঞ্জুর


বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি॥ 

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন শাখা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বানারীপাড়া আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেছিলেন। আদালতের বিচারক রেনেসা খান তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের এবিসি ব্রিকফিল্ডের প্রয়াত পরিচালক আব্দুস সালাম গোলন্দাজের স্ত্রী। তিনি গত ৫ জুন অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। মামলা সুত্র জানা গেছে,উপজেলার খলিশাকোটা গ্রামের মোঃ খলিলুর রহমান বরিশাল  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিশ^াস ভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসতের অভিযোগ এনে সাবিনা ইয়াসমিনসহ ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন। ৯ জন আসামীর মধ্যে ৭ জন জামিনে থাকলেও ২ নম্বর আসামী সাবিনা ইয়াসমিন ও তার ছেলে ১ নম্বর আসামী সাব্বির হোসেন পলাতক ছিলেন। সাব্বির হোসেন এখনও পালাতক রয়েছেন। সাবিনা ইয়াসমিন ও তার পরিবারের লোকজন খলিলুর রহমানের কাছ থেকে ব্যবসা ও ব্রিকফিল্ড বিক্রি করার কথা বলে না না অজুহাতে প্রায় ৯৪ লক্ষ টাকা আত্মসাত করে উল্টো তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে তাকে হয়রাণি করেন। এ ব্যাপারে খলিলুর রহমান বলেন,সাবিনা ইয়াসমিন একজন টাউট,বাটপার ও লোভী প্রকৃতির মহিলা। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। প্রসঙ্গত,স্বামী আব্দুস সালাম গোলন্দাজকে শ^াসরোধ করে হত্যাসহ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com