Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৪:৩৬ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যক্তির পায়ে গুলি
২৫ November ২০২৪ Monday ৮:২৭:৪৯ PM
Print this E-mail this

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এক ব্যক্তির পায়ে গুলি


তালতলী ((বরিশাল) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সগির হোসেন (৩৪) নামে এক ব্যক্তির পায়ে গুলি করায় চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী জাকির হোসেনকে (৪৫) পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বড়পাড়ায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ সগির হোসেন ওই এলাকার আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।  

আর জাকির একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক বিক্রি করেন। সগিরসহ এলাকার অনেকে জাকিরের মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছেন। সোমবার সকালে সগির তার ভাই কবিরকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি দোকানে চা খেতে যান। এসময় তাদের দেখে জাকির গালাগাল দেন। এর প্রতিবাদ করলে জাকির তাদের মারধরের একপর্যায়ে নিজের সঙ্গে থাকা নাইন এমএম পিস্তল দিয়ে সগিরের পায়ে পাঁচটি গুলি করেন। এতে সগির মাটিতে লুটিয়ে পড়েন এবং গুলির শব্দ শুনে স্থানীয় জনতা জাকিরকে অস্ত্রসহ ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশে গিয়ে আহত সগিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ জাকিরকে আটক করে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইমরান আলম বলেন, জাকিরের কাছে আরও অস্ত্র থাকতে পারে-এমন সন্দেহে যৌথ বাহিনী জাকিরের মাদকের আড্ডা খানায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।  

তিনি আরও বলেন, জাকির এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com