Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ২ সন্তানসহ স্ত্রীকে ‘পাচারের অভিযোগে’ স্বামীর মামলা
১ December ২০২৪ Sunday ৯:৫৯:০০ PM
Print this E-mail this

২ সন্তানসহ স্ত্রীকে ‘পাচারের অভিযোগে’ স্বামীর মামলা


নগর প্রতিনিধি:

গত ১৩ দিন ধরে নিখোঁজ স্ত্রী, শিশু ছেলে ও কন্যাকে ‘পাচারের অভিযোগে’ মামলা করেছে মেহেদি হাসান মিথুন নামে এক ব্যক্তি। 

রোববার (১ ডিসেম্বর) বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। 

ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। 

মামলার বাদী মেহেদি হাসান মিথুন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর সন্তোষপুর গ্রামের বাসিন্দা ও রড সিমেন্ট বিক্রেতা। 

তার স্ত্রী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিষয়ে ছাত্রী। মিথুনের মেয়ের বয়স ৪, ছেলের বয়স দেড় বছর। 

পাচারের অভিযোগে দায়ের করা মামলায় মিথুন আসামি করেছেন কুড়িগ্রামের রামরাম সেন এলাকার বাসিন্দা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের ছাত্র জেলাল হোসেন (২৭), তার ভাই মো. বাদশা (৪৫), সালাম (৪২) ও আবুল কালাম (৩৮) এবং তাদের বাবা আজগর আলীকে। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ২০১৯ সালে প্রেম করে বিয়ে করেন মিথুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে তার স্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জেলাল হোসেনর পরিচয় হয়। জেলাল তাকে উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। গত ১৮ নভেম্বর চাকরির ইন্টারভিউর কথা বলে মিথুনের স্ত্রী ও সন্তানদের নিয়ে যান জেলাল। এরপর থেকে তাদের কোনো খোঁজ নেই। 

বাদীর ধারণা তার স্ত্রীকে পতিতাবৃত্তি ও অন্য কোনো যৌনশোষন বা নিপীড়নের উদ্দেশ্যে পাচার করেছেন জেলাল। তা ছাড়া তার দুই সন্তানকে বিক্রি করেছেন অথবা মেরে ফেলেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com