বরিশাল নগরীর নতুল্লাবাদ মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার। নিহত মাসুমা রহমান (৩৫) বরিশাল কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় করে বরিশালের উদ্দেশে যাচ্ছিল এক নারী। হঠাৎ অটোরিকশাটিকে পিছন থেকে এসে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়েই যেতেই একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বাইক চালককেও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল