Home » খেলাধূলা » বিপিএলের টিকিট পাওয়া যাবে যেভাবে
২৯ December ২০২৪ Sunday ৩:৫৭:৫২ PM
বিপিএলের টিকিট পাওয়া যাবে যেভাবে
ক্রিড়া ডেস্ক:
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বাইরে এক হুলস্থুল কাণ্ডই ঘটে গেল। আগামীকাল থেকে শুরু হবে বিপিএল। অথচ রোববার সকাল দশটা পার হলেও টিকিট কিভাবে পাওয়া যাবে তা জানা যায়নি। যে কারণে বিসিবির দুই নম্বর গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করেন ক্রিকেটপ্রেমীরা। অবশেষে টিকিটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছিলেন, অনলাইনেবেশির ভাগ টিকিট পাওয়া যাবে। এর পাশাপাশি স্পনসর মধুমতি ব্যাংকের মিরপুর ১১, মতিঝিল শাখা, উত্তরা শাখা (জসিমউদ্দিন রোড), গুলশান শাখা, ধানমন্ডি শাখা, কামরাঙ্গীরচর শাখা ও ভিআইপি রোড শাখা থেকে কেনা যাবে টিকিট।
টিকিটের মূল্য তালিকা অবশ্য আগেই টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজ ৮০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০০ টাকা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)