Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » কার্যালয় ভাঙচুর: বরিশালে সব ফার্মেসি বন্ধের ঘোষণা
৫ January ২০২৫ Sunday ৮:২৫:১১ PM
Print this E-mail this

কার্যালয় ভাঙচুর: বরিশালে সব ফার্মেসি বন্ধের ঘোষণা


নগর প্রতিনিধি:

বরিশালের সকল ফার্মেসি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। আজ রোববার সন্ধ্যার পর বরিশাল নগরীর সবগুলো ফামের্সি বন্ধ ঘোষণা করে সমিতির নেতৃবৃন্দ। 

নগরীর কালিবাড়ি রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দ্বিতল ভবন রাতের আধারে ভাঙচুর করে মালামাল লুটপাট চালানোর ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এ ঘোষণা দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত দোষীদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত বরিশালের সকল ফামের্সি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে নেতৃবৃন্দরা। 

সন্ধ্যার পর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা। এসময় তারা কাল সোমবার সকাল ১০টার মধ্যে কোনো সমাধান না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান। 

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বরিশাল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম জানান, শনিবার রাতে অভিযুক্ত ইকবাল আজম খান তার লোকজন দিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভোররাতে ওই ভবন ভাঙচুর শুরু করে। তারা ভবনের দেয়াল থেকে শুরু করে টয়লেট এবং দ্বিতীয়তলার টিনের শেড পর্যন্ত খুলে ফেলে। ভবনে লাগানো দরজা-জানালা-এসিসহ সকল মালামাল খুলে এক জায়গায় স্তূপাকারে রাখা হয়। এসময় নিচতলায় ওষুধের দোকানও ভাঙচুর করা হয়। এতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন নেতৃবৃন্দ। 

এ ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে এক শ্রমিককে। 

এদিকে, বরিশাল নগরীতে ওষুধের দোকান বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা। ওষুধ কিনতে পরছেন না অনেক রোগীর স্বজন। তারা দ্রুত সমস্যার সমাধান করে ওষুধের দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com