Current Bangladesh Time
Wednesday October ২৮, ২০২৬ ৩:৪৩ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » তামিমের ঝড়ো ইনিংসে বরিশালের দাপুটে জয়
৬ January ২০২৫ Monday ১০:১৮:৩২ PM
Print this E-mail this

তামিমের ঝড়ো ইনিংসে বরিশালের দাপুটে জয়


ক্রিড়া ডেস্ক:

জিসান আলম রান পেলেন বটে, রান করলেন এনামুল হক বিজয়ও। কিন্তু তাতেও বড় কোন সংগ্রহ গড়তে পারেনি দুর্বার রাজশাহী। ওই রান তাড়ায় নেমে অনেকটা দারুণ এক ইনিংসে ফরচুন বরিশালকে জিতিয়েছেন তামিম ইকবাল।  

সিলেটে সোমবার বিপিএলের ম্যাচে দুর্বার রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে রাজশাহী। ওই রান তাড়ায় নেমে ১৫বল আগেই জয় পায় বরিশাল। 

টস হেরে ব্যাট করতে নেমে এদিন ভালো শুরু পায় রাজশাহী কিংসে। চতুর্থ ওভারে গিয়ে তাদের ৩০ রানের জুটি ভাঙে ১৬ বলে ২২ রান করা মোহাম্মদ হারিস যখন বোল্ড হন তানভীর ইসলামের বলে। 

টুর্নামেন্টের শুরুর দুই ম্যাচে ডাক মেরে বাদ পড়েন জিসান আলম। এবার তার ব্যাটে রানের দেখা মেলে। ২৭ বলে ৩ চার ও সমান ছক্কায় ৩৮ রান করেন জিসান। তার সঙ্গে এনামুল হক বিজয়ের জুটি ছিল ৩৪ বলে ৫৫ রানের।  

৩৫ বলে ৫ চারে ৩৯ রান করা বিজয় বোল্ড হন শাহীন শাহ আফ্রিদির বলে। এছাড়া ২৩ বল ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন ইয়াসির আলি। ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে দুই উইকেট নেন শাহীন শাহ।  

রান তাড়ায় নেমে ফরচুন বরিশালের ইনিংস অনেকটা একাই টেনে নেন তামিম ইকবাল। নাজমুল হোসেন শান্তর বদলে এ ম্যাচে তার উদ্বোধনী সঙ্গী ছিলেন প্রিতম কুমার। কিন্তু ৯ বলে ৩ রান করে মোহর শেখের বলে বোল্ড হন তিনি।  
এরপর কাইল মেয়ার্সের সঙ্গে ৩৯ রানের জুটিও ভাঙেন মোহর। ১১ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান করা মোহরকেও বোল্ড করেন তিনি। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তাওহীদ হৃদয়ও। 

কিন্তু এরপর তামিমকে বাকি পথ সঙ্গ দেন মুশফিক। ৪৫ বলে ৭৬ রানের জুটি ছিল তাদের। ৪৪ বলে ১১ চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন তামিম। ২১ বলে ২৪ রান আসে মুশফিকের ব্যাটে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com