Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৯:১৫ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » সংবাদ শিরোনাম » আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না: নৌ উপদেষ্টা
১৮ January ২০২৫ Saturday ৭:০৫:৪৩ PM
Print this E-mail this

আমরা বেশি দিন নেই, চোরদের নির্বাচিত করবেন না: নৌ উপদেষ্টা


ভোলা প্রতিনিধি:

নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু স্থানে সংস্কার করতে হবে। হয়তো আমরা আর বেশি দিন নেই কিন্তু চোরদের নির্বাচিত করবেন না। গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। দুর্নীতি যেন তাদের রক্তের সঙ্গে মিশে গেছে। 

শনিবার (১৮ জানুয়ারি) ভোলার মনপরা চর কলাতলী ইউনিয়নের ঢালচরে আলহাজ্ব চৌধুরী কামাল উদ্দিন  লঞ্চঘাটে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে মনপুরা রামনওয়াজ লঞ্চ ঘাট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, আপনার সব দেখেছেন এবং জানেন, আমার দুঃখ লাগে এ-দেশের কোটি কোটি টাকা  দেশের বাইরে  পাচার হয়ে গেছে, এ টাকাগুলো থাকলে দেশ অনেক উন্নত হতো এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে  ওদের রক্তের সঙ্গে মিশে গেছে। 

বর্তমানে  ১০০ টাকা জিনিস ২০০ -৩০০ টাকায় কিনতে  হয়। এখন  আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন কাকে দিয়ে আপনাদের উপকার হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরিফ মোস্তফা, মনপুরা  উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওসান কবির হোসেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com