Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:১৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » জাতীয় নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন: ইসি মাছউদ
২২ January ২০২৫ Wednesday ১:৩৫:০৭ PM
Print this E-mail this

জাতীয় নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন: ইসি মাছউদ


নগর প্রতিনিধি:

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, জাতির সামনে সব থেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। 

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের কাশিপুরস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ ‍উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। 

এ সময় তিনি বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এত দিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনোযোগ ছিল না। আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আর আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। 

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা। ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিনদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেওয়া হবে। এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা দেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এ কার্যক্রম ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত চলবে। এ কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতা সাথে সাথে; দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন। 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com