Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৭:০৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে: সরোয়ার
২২ January ২০২৫ Wednesday ৫:৪৪:৪৮ PM
Print this E-mail this

নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে: সরোয়ার


নগর প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশালে দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দোয়ার আয়োজন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। 

এতে বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতারা উপস্থিত ছিলেন। 

দোয়া ও মোনাজাতের আগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে। নির্বাচন নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ভোট দিতে পারেনি কিন্তু এখন মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন। বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। 

এ সময় তিনি বিএনপিতে যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় করছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন। 

তিনি বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখেতে হবে। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন। 

রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়ে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা দিয়েছে। এটা সময় উপযোগী। এখানে সবকিছুর কথাই বলা হয়েছে। 

এ সময় তিনি দলের মধ্যে বিভেদ না করে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুর হক তারিন,  সৈয়দ আকবর সহ মহানগর বিএনপির নেতারা। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com