Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৮:২১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে অটোরিক্সা ধা*ক্কায় শিশু নি*হ*ত, চালক পলাতক
২২ January ২০২৫ Wednesday ৫:৫৫:১০ PM
Print this E-mail this

বরিশালে অটোরিক্সা ধা*ক্কায় শিশু নি*হ*ত, চালক পলাতক


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজামের মেয়ে। তারা বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত তার পরিবারের সঙ্গে বরিশালে বেড়াতে এসেছিল। সকাল ১১টার দিকে জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় কলেজ সংলগ্ন সড়কে দ্রুতগতির একটি হলুদ অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাপা দেয়। ঘটনার পরপরই অটোরিক্সার চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকতা ওসি মো মিজানুর রহমান জানান, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি জব্দ করেছে। চালককে গ্রেফতার করার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতের লাশ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com