Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:২০ AM
Barisal News
Latest News
Home » ভোলা » সংবাদ শিরোনাম » দুই দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু 
৩০ January ২০২৫ Thursday ১২:১৬:১৩ PM
Print this E-mail this

দুই দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু 


ভোলা প্রতিনিধি:

টানা দুইদিন বন্ধ থাকার পর ভোলার অভ্যন্তরীণ আট রুটে বাস চলাচল শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ডাইরেক্ট ও লোকাল বাস। 

বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং  কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। বাসের সঙ্গে সিএনজিসহ অন্যান্য তিন চাকার হুইলারও চলাচল করছে। 

এর আগে গতকাল রাতে ভোলায় বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে সমঝোতা হলে বাস মালিক সমিতি ও সিএনজি শ্রমিকদের এ সিদ্ধান্ত হয়েছে। 

এরআগে গত মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে ডিপুর ভেতরে সিএনজি রাখা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং বেশ কয়েকটি বাস ও সিএনজিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পরে রাত থেকে বন্ধ ছিল বাস ও সিএনজি চলাচল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com