Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:২০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » আওয়ামী লীগের দখল এখন রক্ষা ও ভোগে বিএনপি
৩০ January ২০২৫ Thursday ৫:২১:৫২ PM
Print this E-mail this

আওয়ামী লীগের দখল এখন রক্ষা ও ভোগে বিএনপি


বিশেষ প্রতিনিধি:

বরিশাল নগরীসংলগ্ন চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে খাস খতিয়ানের জমি রয়েছে ছয় একর। এর মধ্যে আছে দুটি পুকুর, প্রতিটি এক একর আয়তনের। আওয়ামী লীগ আমলে এসব ভোগদখল করতেন দলটির স্থানীয় নেতারা। মাছ বাজার, বালুর খলা ও স্পিডবোট ঘাট বসিয়ে আয় করতেন লাখ লাখ টাকা। ৫ আগস্টের পর আওয়ামী লীগের দখলদাররা পালানোয় সেগুলো রক্ষা ও ভোগের দায়িত্ব নিয়েছে স্থানীয় বিএনপি। 

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড থেকে সড়কপথে তালতলী বাজারের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার। নদীর তীরবর্তী হওয়ায় বিনোদনপিপাসুদের কাছে এলাকাটি জনপ্রিয়। বাজারের সঙ্গে নদীর তীর ঘেঁষে গণপূর্তের ৯ একর জমি ছিল। কয়েক বছর আগে ওই জমি থেকে ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা মডেল মসজিদের জন্য প্রায় সাড়ে তিন একর অধিগ্রহণ করা হয়। বাকি ৬ একর ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করে জেলা প্রশাসনের অধীনে নেওয়া হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, গণপূর্তের অধীনে থাকাকালেই ওই জমি আওয়ামী লীগ নেতাদের দখলে যায়। তারা মাছের পাইকারি বাজার ও মেহেন্দীগঞ্জ রুটে যাত্রীবাহী স্পিডবোট ঘাট স্থাপন করেন। বড় অংশজুড়ে বসানো হয় বালুর খলা (বালু বিক্রির দোকান)। 

সর্বশেষ দুই বছর আগে উচ্ছেদের পর শেখ রাসেল মিনি মার্ক স্থাপনের জন্য সীমানা প্রাচীরের কাজ শুরু হয়েছিল। সেই কাজ এখনও শেষ হয়নি। ওই সীমানার মধ্যে মাছের পাইকারি বাজার ও স্পিডবোট ঘাটের ব্যবসা চালাতেন আওয়ামী লীগের দখলদাররা। ৫ আগস্টের পর এসব নিয়ন্ত্রিত হচ্ছে তালতলী বাজার কমিটির নামে।

কমিটির সভাপতি সদর উপজেলা বিএনপির সদস্য ও চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ। তিনি এখন সব নিয়ন্ত্রণ করেন। চাঁদা ওঠে বাজার কমিটির নামে। 

চরবাড়িয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহীন আলম জানান, নদীর তীর ঘেঁষে চার একর জমিতে শেখ রাসেল শিশুপার্ক করার জন্য সীমানা প্রাচীর নির্মাণকাজ চলমান। সড়কের পাশে থাকা মাছ বাজারটি পার্কের মধ্যে স্থানান্তর করা হয়েছে। আগে স্পিডবোট ভেড়ানো হতো তালতলীর বাজারসংলগ্ন পাকা ঘাটে। এখন পার্কের জমিতে ঘাট স্থাপন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ডেকে বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন।

ইউএনও ইকবাল হাসান বলেন, ‘আমাদের জমি অবৈধ দখলে নিয়ে স্পিডবোট ঘাট ও মাছের বাজার করা হয়েছে। দখল উচ্ছেদ করতে আমরা ব্যবস্থা নেব।’ 

বাজার কমিটির সভাপতি সুরুজ আহমেদ বলেন, ‘সব নিয়মতান্ত্রিকভাবে চলছে। আমরা কোনো দখলে নেই। এর চাইতে বেশি কিছু বলব না।’

এদিকে মাছ ঘাট ও স্পিডবোট ঘাট ইজারা চেয়ে জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ মোর্শেদ। তিনি বলেন, সরকারি জমিতে থাকা বাজার ও ঘাট ইজারা দেওয়া হলে সরকার রাজস্ব পাবে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com